1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ঈদের শুভেচ্ছা আমান উল্লাহ আমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী

গৌরনদীতে আইনজীবীর সহকারী ইয়াবাসহ গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বেপারীকে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা—বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ফিসারী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হওয়া শহিদুল ইসলাম বেপারীর গতিরোধ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে নীল প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উপজেলার তাঁরাকুপি গ্রামের বাসিন্দা হাসেম বেপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রেপ্তারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বেপারীকে বুধবার বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD