1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

ডাসারে ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ৬৫ বছরের বৃদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে ১০ বছরের তৃতীয় শ্রেনীর ছাত্রীকে মুরগির ফার্মে নিয়ে মোঃ ইউনুস বেপারী (৬৫) বছরের বৃদ্ধার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল আট ঘটিকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গেলে ধর্ষণের চেষ্টাকারী লম্পট ইউনুস বেপারী দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের ১০ বছরের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে তার মা লুডুস ও ডিম আনার জন্য বাড়ির পাশে দোকান পাঠায়।

দোকান থেকে বাড়ি আসার পথে লম্পট ইউনুস বেপারী রাস্তার পাশে থাকা তার মুরগির ফার্মে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে, ওই ছাত্রী জোরে চিৎকার করলে,তাকে ছেড়ে দেয়। আতক্কে ও ভয়ে দৌড়ে বাড়িতে গেলে শিশু ছাত্রীর মা জিজ্ঞেস করলে, ঘটনাটি ওর মাকে জানান। মুহূর্তের মধ্যে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনা স্থানে গেলে ধর্ষণের চেষ্টাকারি লম্পট ইউনুস বেপারী দৌড়ে পালিয়ে যায়। সে বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের মৃত্যু গনি বেপারীর ছেলে।

ভুক্তভোগীর পিতা-মাতা বলেন, দোকান থেকে আসার পথে ইউনুস বেপারী আমার ছোট শিশু মেয়েকে জোর মুরগির ফার্মে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওর কঠোর বিচার চাই, আমরা মামলা করবো। স্কুল শিক্ষক নুরে আলম শরিফ বলেন, ও আমার স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। খুব ভাল ছাত্রী। এ ঘটনা মেনে নিতে পারছি না, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম বলেন, মামলা প্রকৃয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD