1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ধানসিদ্ধর ছাই ফেলে বংশী নদী ভরাটের মহাউৎসব

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের সোমভাগ কাটাখালী এলাকায় কেলিয়ার উত্তরপাশে বংশী নদী ভরাট চলছে ধানের চাতালের ছাই দিয়ে। ভরাটের ফলে নদীর গতিপথে বাঁধা সৃষ্টি হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ। প্রশাসনের নাকের ডগায় চলছে ছাই দিয়ে ভরাটের কর্মযজ্ঞ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় কে এন্ড কে অটোরাইস মিল, কাদের আটো রাইস মিল,সৌদিয়া অটো রাইস মিল,সুষমা অটো রাইস মিল মালিকরা নদী ভরাট করে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।ছাইয়ের কারণে রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে। একটু বাতাসেই ছাই উড়ে মানুষের চোখ-মুখ ভরে যায়। আশে পাশের বাড়িঘর গাছপালা ফসলের ক্ষেতে ছাইয়ের স্তর পড়েছে। ছাই নদীর পানিতে ভেসে যাওয়ার কারণে ওই পানি দিয়ে কোনো ধরনের কাজ করতে পারছেন না স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয়রা বলেন,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নয়, উপজেলা ও পৌরসভা থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে ধামরাই থেকে কালামপুর সড়কের পাশেই চলছে ভরাটের কাজ। প্রতিদিন প্রশাসনের কোনো না কোনো কর্তা এ রাস্তা দিয়েই যাতায়াত করছেন। কিন্তু ভরাটরোধে কেউ পদক্ষেপ নিচ্ছেন না। সুষমা রাইস মিলের শ্রমিক ছাই ফেলতে আসা ভ্যানচালক আজগর আলী বলেন, আমি কাম করি সুষম রাইস মিলে, কর্তৃপক্ষ আমারে এইহানে ফালাইতে কয় তাই আমি এইনে ছাই ফালাই। এইডা আমাগো মালিকের জায়গা।

এ বিষয়ে সৌদিয়া রাইস মিল কর্তৃপক্ষ বলেন, আমরা ছাই বিক্রি করি, নদী সংলগ্ন আমাদের জায়গায় কে বা কাহারা ছাই ফেলে তা আমাদের জানা নেই আমরা গতকাল টিন দিয়ে বেষ্টিনী দিয়েছি যাতে অন্য কেউ ওখানে ছাই না ফেলতে পারে।কে এন্ড কে এবং কাদের অটো রাইস মিলের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।স্থানীয় সুমন বলেন, মিলের মালিকরা প্রভাবশালী হওয়াতে প্রশাসনের চোখে এসব ধরা পড়ে না। ভরাট করেই বিক্রি করছে প্রভাবশালীরা।কেলিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল বলেন, একদিকে সরকার নদী খননে কোটি কোটি টাকা খরচ করছে অপরদিকে ধামরাইয়ে নদী ভরাট করে দখল চলছে। প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করবো এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে।

এব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এ বিষয়টা আমার জানা নেই, এলাকাবাসী লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নেবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD