1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার সংলগ্ন সিইউএফএল সড়কে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ ডেকে আনছে। প্রতিবছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের জন্য বরাদ্দ দেওয়া হলেও স্থায়ী কোনো সমাধান বাস্তবায়ন না হওয়ায় সমস্যা রয়ে গেছে আগের মতোই।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে কোরিয়ান ইপিজেড, সিইউএফএল ও কাফকোসহ আশপাশের শিল্পাঞ্চলের হাজারো শ্রমিক, যানবাহন ও সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়।
নতুন নির্মাণাধীন সড়কের একপাশের কাজ শেষ হলেও সেই অংশ দখল করে বসানো হয়েছে ভাসমান দোকানপাট। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী মামুন জানান,এছাড়া সড়কের পাশে গড়ে উঠেছে একাধিক বড় মার্কেট, কিন্তু নেই কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হয়ে পুরো বাজার এলাকায় জমে থাকে, যা ব্যবসায়ী ও পথচারীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর কোটি টাকার ইজারা নেওয়া হলেও সঠিক তদারকির অভাবে জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না। ফলে দুর্ভোগ দিন দিন বাড়ছেই। প্রশাসনের কার্যকর তদারকির অভাবে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিনের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, চাতরী চৌমুহনী এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD