1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

তিতাসে বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সন্ধ্যায় দুলারামপুর বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন-তিতাস উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. ইয়াইয়া খান।ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

বিশেষ অতিথি ছিলেন—তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম মেম্বার, মোহাম্মদ মহিউদ্দিন সরকার,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকা,সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক হাজী আবুল কাশেম সরকার, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা জাসাসের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সাইমন ভূঁইয়া, ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.সুমন সরকার, ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক মো.শাহিন হোসেন,যুগ্ম-আহ্বায়ক আবু আকাশ মেম্বার,ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. বাবুল,সদস্য সচিব মো.আবুল কালাম,ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক সরকার,ভিটিকান্দি ইউনিয়ন জাসাসের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান মোল্লা,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল সরকারসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সকল নেতা-কর্মীদের ঐক্য ও সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD