1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

নরসিংদীতে দেশগ্রাম এর সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, সনদ বিতরণ এবং কমিটি গঠন অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী : দেশগ্রাম মিডিয়া সেন্টার নরসিংদী জেলা শাখার আয়োজনে ” মিডিয়া বিনির্মানে সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, সনদ বিতরণ ও কমিটি ঘোষণা মাধবদীর রাইন ওকে মার্কেট এর তৃতীয় তলার অফিসে অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দেশগ্রাম মিডিয়া সেন্টার এর পরিচালক মো. হানিফ সিকদার। জেলা কমিটির আহবায়ক অধ্যাপক লুতফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরলরেখা প্রকাশনা সংস্থার প্রকাশক ও পরিচালক কবি নাজমুস সায়াদাত।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্লাড ডোনার সংগঠক, দেশগ্রাম মিডিয়া সেন্টার এর বার্তা সম্পাদক ও উপ- পরিচালক সুজন হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবজারভার সংবাদদাতা কাজী মেহেবুব ইয়াছিন সৃজন, সমাজসেবক ও রাজনীতিবিদ আবুল বাশার এজিএস, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক আবু ইউসুফ, জিয়াউল হাসান সরকার প্রমুখ। সাংবাদিকতার প্রশিক্ষণ প্রদান করেন কবি নাজমুস সায়াদাত এবং সাংবাদিক সুজন হাসান।

সমাপনী অধিবেশনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান। জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশগ্রাম মিডিয়া সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সাবেক মহাসচিব অধ্যক্ষ মোহা. শেখ সাদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক খোরাক এর সম্পাদক, কবি এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের সভাপতি মো. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক, কবি ফজলুল হক মিলন, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল আমিন সরকার, সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা আসাদ সরকার, শিক্ষাবিদ ও সাংবাদিক আসাদুজ্জামান খোকন, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মো. রোমান মিয়া, সাংবাদিক মনিরুজ্জামান ভূঁইয়া, অ্যাডভোকেট মনিরুজ্জামান, সেলিম মোল্লা, শেখ রাশেদ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন জেলা কমিটির সদস্য সচিব প্রভাষক মারুফ হোসেন। প্রধান অতিথি মোস্তফা কামাল মাহ্দী সহ অন্যান্য অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন এবং জেলার মনোনীত কমিটি ঘোষণা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD