1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) : বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিভিন্ন গবেষণা ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, অর্থের অপব্যবহার এবং প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছে সাবেক কয়েকজন কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন অভিযোগ উত্থাপনকারীরা।

অভিযোগের বিষয়ে ইতোমধ্যে কয়েকটি জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিএলআরআইয়ের সাবেক মহাপরিচালক ড. এস. এম. জাহাঙ্গীর হোসেন, সাবেক পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা এবং ড. মুহাম্মদ আবদুস সামাদ। তাঁদের দায়িত্বকালীন বিভিন্ন প্রকল্পের ব্যয়, কেনাকাটা, নিয়োগপ্রক্রিয়া ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

নাম না প্রকাশের শর্তে অভিযোগকারীদের দাবি, গবেষণা ও উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের বরাদ্দ, কেনাকাটা, প্রাণী আমদানি, গবেষণার ফলাফল এবং বাস্তব অর্জন নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

এ নিয়ে ২০২৫ সালে গবেষণার জন্য রাখা ১৩টি মোরগ চুরির ঘটনা সামনে আসে। এর আগে ২০২৩ সালেও একই শেড থেকে ৩৮টি মোরগ চুরির অভিযোগ উঠেছিল। গবেষণার জন্য বরাদ্দ প্রাণী ও উপকরণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যকারিতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন অভিযোগকারীরা।

এ ছাড়া সাবেক পরিচালক ড. নাসরিন সুলতানার সাময়িক বরখাস্ত ও পরবর্তী পুনর্বহাল, নিয়োগপ্রক্রিয়া এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়েও অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিএলআরআইয়ের বিশেষ হ্যাচিং ডিম বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রান্তিক খামারিদের অনলাইন আবেদনের ক্রমানুসারে ডিম সরবরাহের নিয়ম থাকলেও পছন্দের ব্যক্তিদের একাধিকবার ডিম দেওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, প্রাণিস্বাস্থ্য গবেষণায় দেশি-বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্প, গ্লোবাল হেলথ সিকিউরিটি অ্যাজেন্ডা (GHSA) প্রকল্প, ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। এসব প্রকল্পে কেনা রাসায়নিক, যন্ত্রপাতি ও ল্যাবরেটরি সামগ্রীর প্রকৃত মজুত এবং ব্যবহার যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

বিশেষ করে আলোচিত উটপাখি প্রকল্পের প্রাণী আমদানি, মৃত্যুর সংখ্যা, জবাই, বর্তমানে কতটি উটপাখি রয়েছে এবং প্রকল্পের মোট ব্যয় নিয়ে নানা প্রশ্ন ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। প্রকল্পটির শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি উঠেছে।

অভিযোগকারীদের বক্তব্য, ১৫ দিনের মধ্যে এসব অভিযোগের বিষয়ে দৃশ্যমান তদন্তের উদ্যোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএলআরআইয়ের সাবেক মহাপরিচালক ড. এস. এম. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD