1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে জমে উঠেছে বইমেলা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম : চট্টগ্রামে জমে উঠছে অমর একুশে বইমেলা। সিআরবি শিরীষ তলায় প্রথমবার বইমেলার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বইমেলা ঘিরে নিরাপত্তা ও দর্শনার্থী আগমন নিয়ে শঙ্কা ছিল প্রকাশকদের মনে। তবে প্রথম দিনে আশানুরূপ বই বিক্রি হয়েছে প্রতিটি স্টলে। দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ভিড় সেই শঙ্কা একেবারে কাটিয়ে উঠেছে প্রকাশকরা। যার কারণে বইমেলায় অংশ নেওয়া লেখক ও প্রকাশকরা বেশ উচ্ছ্বসিত।

রাদিয়া প্রকাশনের প্রকাশক অধ্যাপক গোফরান উদ্দীন টিটু বলেন, বইমেলার প্রথম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। শুরুর দিন বেশ ভালো বই বিক্রি হয়েছে। দ্বিতীয় দিনও দর্শনার্থীদের ভিড় লক্ষণীয়। আমরা মনে করেছিলাম সিআরবিতে বইমেলার আয়োজন করার কারণে হয় তো দর্শনার্থী কম আসবে। কিন্তু আমাদের সেই শঙ্কা দুইদিনে কেটে গেছে। আমরা আশাবাদী অতীতের মতো এবারের বইমেলায় ভালো বই বিক্রি হবে।

শিশুসাহিত্যিক ও শালিক প্রকাশনীর প্রকাশক আখতারুল ইসলাম বলেন, মেলায় প্রথম দিনে পাঠক ও দর্শনার্থীদের উপস্থিতি ভালো ছিল। স্টলগুলোতে বিক্রিও ভালো হয়েছে। শিশু জোনটা আরও বড় পরিসর এবং গুছানো হলে শিশুরা আরও আগ্রহী হতো।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবু বলেন, এবারের বইমেলায় ১৫৫টি স্টলে বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। স্টল সংকটের কারণে ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু প্রকাশনা সংস্থা অংশ নিতে পারছে না। প্রথম দিনে বইপ্রেমীরা ভিড় করেছে। বিকিকিনিও ভালো হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সম্মিলিত এ বইমেলা হচ্ছে। এবারের মেলায় ঢাকা-চট্টগ্রামের ৯২টি প্রকাশনা সংস্থার ১৫৫টি স্টল অংশ নিয়েছে। ৪৩ হাজার বর্গফুটের শিরীষতলায় এ মেলা চলবে ২ মার্চ পর্যন্ত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD