1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি যুদ্ধে প্রথমবারের মতো ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার

সংবাদ সম্মেলন চলাকালে হামলা কেন, প্রশ্ন রাশেদের

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণঅধিকারের রাশে খান।

কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন চলাকালে তাদের ওপর কেন হামলা করা হলো সেই প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পুলিশ ও সেনাবাহিনী এই হামলা চালায় বলে তার অভিযোগ।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে কাকরাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে গিয়ে আহত হন দলটির নেতাকর্মীরা। তাদেরকে ইসলামী ব্যাংক হাসপাতালে দেখতে যান তিনি। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ এ প্রশ্ন করেন।

তিনি বলেন, ‘পুলিশের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া, ফ্যাসিবাদকে নয়।’

রাশেদ আক্ষেপ করে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কি আমাদের চেনে না! আমরা প্রেস ব্রিফিং করছি তারা কি দেখছে না! সেখানে আমরা কিন্তু পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করেছি, আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। তারপরও সেনাবাহিনী ও পুলিশ এসে আমাদের হামলা করল।’

তিনি বলেন, ‘যদি সেনাবাহিনী মনে করতো আমাদের নিরাপত্তা দিতে হবে, তাহলে জাতীয় পার্টির অফিসের সামনে দাঁড়িয়ে থাকতো না। আমরা তো আওয়ামী লীগের পাটি অফিসে হামলা করিনি।’

রাশেদ আরও বলেন, ‘আমরা তো চাই এ রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকুক। আমাদের ওপর কেন এভাবে হামলা করা হলো, তাও আবার প্রেস ব্রিফিং চলাকালে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD