1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে ধামসোনার জনগণকে শুভেচ্ছা মোঃ আবুল হোসাইন মুন্সীর মাটি সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ ঈদে জনদুর্ভোগ কমাতে গৌরনদী-সরিকল সড়ক মেরামত, ছাত্রদল নেতার উদ্যোগ ‎গৌরনদীতে গনঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎ গৌরনদী ও আগৈলঝাড়ার সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চীনে বাংলাদেশি দৌড়বিদ হিসেবে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান স্বস্তির ঈদযাত্রা: যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে মদনে গরু জ’বাইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ কয়রায় ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ

প্রেম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পরেশ চন্দ্র বর্মন

প্রেম তুমি এক অদ্ভুত মায়া
তোমার পরশে শিহরিত হয়
অন্দরমহলের রাজপ্রাসাদ।

অনুভবে তুমি কম্পিত হও
হৃদয় নগরীতে ঝড় বয় বুকের মাঝে,
চোখ যেন তোমার মায়াবী দুটি নদী
শুধু বয়ে চলে সাগর অবধি
বুকের কাঁপন যেন উত্তাল সাগরের ঊর্মি।

দিন শেষে সমস্ত গোধূলি আয়োজন করে
লাল গালিচা বিছিয়ে প্রেমের পদ্ম পুকুর
নীল দিগন্ত ছুঁয়ে সন্ধ্যা নামে
প্রকৃতি হয়ে যায় নিশ্চুপ নিথর
নীড়ে ফিরে আসে পাখি,
রাত্রির নিস্তব্ধতা বিদীর্ণ করে দেয়
স্বপ্ন দেখা জেগে থাকে বিষাদের প্রহর
অপেক্ষার অবসান ঘটিয়ে কবে আসবে
ভোরের বার্তা নিশি জাগি
মোহিনীর প্রেমে বিভোর আমি।

নিঃশ্বাসে প্রেম তুমি, অন্তরে ভালোবাসা
তোমার পরশে জুড়িয়ে যায়
আমার ক্লান্তি দুপুর বেলা,
কাছাকাছি খুব পেতে ইচ্ছে করে
তোমার ছোঁয়া অব্যক্ত কাব্য কথা

ঠোঁট যেন খোঁজে উষ্ণতার নরম পাপড়ি
নিঃশ্বাস যেন তাঁর ক্লান্ত দুপুরের প্রশান্তি।
শাড়ির আঁচল উড়িয়ে ফাগুন আসে
পলাশ, শিমুল, অশোকের খোঁজে
বসন্ত আসে তোমার প্রেম নিয়ে,
নিশীথের অন্ধকারে যাই ডুবে
নির্ঘুম রজনী তুমি ঐ দুটি চোখে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD