
পরেশ চন্দ্র বর্মন
পরিত্যক্ত পৃথিবীর বুকে আমি
এক দীর্ঘ পথের পথ যাত্রী
আমাকে ডিঙিতে হবে
ঐ দুঃখ নামের পাহাড় টাকে।
দুঃসময় এখন আমার
মুখোমুখি দাঁড়িয়ে থাকি
অবরুদ্ধ পথের বাঁকে
নিঃসঙ্গতায় পথ চলি,
ছুটে চলি চলছি অনবরত।
কাছের মানুষ গুলো দূরে চলে যায়
দূরের মানুষ গুলো আরও দূরে বহুদূর।
নিস্তব্ধ পৃথিবী আয়োজন করে
সন্ধ্যা আরতি

ধীরে ধীরে ঘনিয়ে আসে অন্ধকার দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে থেমে যায় জীবনের সমস্ত কোলাহল।
নিষ্ঠুর এই পৃথিবী আমাকে দিয়েছে
এক সাগর সমান আঁখি জল উপহার
ভালোবাসা নামে দিয়েছে আমায়
একরাশ ঘৃণা, অবজ্ঞা আর অবহেলার
নিদারুণ নির্মমতার আবহ অন্তরজ্বালা।
আমার এখন দুঃসময়
ঘুম নেই দুটি চোখে সেও নিয়েছে বিদায়
কাব্য কথা হয় না আর গল্পে কবিতায়
সেও আজ ছন্দ হীন, গন্ধ হীন শব্দ।
অর্থহীন জীবনে নেই কোন রঙ
নেই কোন স্বপ্ন, নিরাশার বালুচর
দূরের আকাশে মেঘ ছুঁয়েছে, বিষাদ ছুঁয়েছে মন, আমার এখন দুঃসময়
সবাই চলে যায় দূরে বহুদূর।
স্বার্থের পৃথিবীতে আমি এক অবরুদ্ধ পথের পথ যাত্রী চলছি ছুটে দুঃসময়ে
সঙ্গী হীন নিঃসঙ্গ আমি।