1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

নবীগঞ্জে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে দিলওয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মজমদর আলীর ছেলে।

‎স্থানীয়রা জানিয়েছেন, দিলওয়ার হোসেন পেশায় মিশুকচালক হলেও কৃষিকাজে যুক্ত ছিলেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী হাওরে তিনি জমিতে কাজ করার সময় সাপ তাকে কামড় দেয়।

‎পরিবারের সদস্যরা তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দিলওয়ার হোসেনের মৃত্যু হয়।

‎গ্রামের মানুষ এবং পরিবারের সদস্যরা কৃষকের অকাল মৃত্যুকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

‎স্থানীয়রা সতর্ক করেছেন, বর্তমানে মাঠে কাজের সময় সাপের দংশনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই কৃষক এবং স্থানীয় মানুষদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD