1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদপ্রার্থী হবার ঘোষণা দিলেন কেন্দ্রীয় আ’লীগ নেতা বাশেদ সরদার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

মোঃ রিফাত মাহামুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন সবুজ ছায়া আবাসন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ বাশেদ সরদার।

আজ সকালে লঞ্চ যোগে ঢাকা থেকে তার নিজ এলাকা ফেলাবুনিয়া লঞ্চ ঘাটে পৌঁছালে সাধারণ জনগণ তাকে অভ্যর্থনা জানান। এরপর ফেলাবুনিয়া বাজারে পথসভায় বক্তব্যে প্রার্থী হবার বিষয়ে ঘোষণা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু এবং বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন , স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরসহ সাধারণ জনগণ।

পথসভা শেষে তার নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বাশেদ সরদার জানান, নদী বেষ্টিত আমাদের এই উপজেলাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। ডিজিটাল বাংলাদেশের সুর জননেত্রী শেখ হাসিনা তুলেছেন। কিন্তু তুলনামূলক ভাবে যোগ্য নেতৃত্বের অভাবে এই চরাঞ্চলটি পিছিয়ে রয়ে গেছে। ইনশাআল্লাহ আমি এই এলাকার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবো এবং আওয়ামী লীগ সরকারের ভিশন স্মার্ট বাংলাদেশের সকল উন্নত জেলা উপজেলার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবো। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এই নির্বাচনে দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে আরো একটি সম্ভাবনর দুয়ার খুলে গেছে। যোগ্য প্রার্থী নির্বাচন করতে জনগণের সুবিধা হবে। ইতিমধ্যে আমার নির্বাচনে আসার খবর ছড়িয়ে পড়লে আমি ভালো সাড়া পাচ্ছি।

এছাড়াও জনগণ তাকে ভোট দিলে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করার অঙ্গীকার করেন এই আ’লীগ নেতা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD