1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা

আশুলিয়ায় যাত্রী ছাউনি নির্মাণে বাধা: বিএনপি নেতা গফুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ইপিজেড এলাকায় স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে একটি যাত্রী ছাউনি নির্মাণ কাজ শুরু হলে তাতে বাধা দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া—এমন অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী যাত্রী ছাউনির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সম্প্রতি নির্মাণকাজ শুরু হলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থের কারণে আলহাজ্ব আবদুল  গফুর মিয়া কাজটি বন্ধ করে দেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

এ ঘটনায় যাত্রী ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি জানিয়েছেন—অবিলম্বে বাধা অপসারণ করে যাত্রী ছাউনি নির্মাণ কাজ সম্পন্নের মাধ্যমে ভোগান্তি দূর করতে হবে। স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানা গেছে।

যাত্রী ছাউনি নির্মাণের এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন। উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কে যাত্রী ছাউনি না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। তাই মানবিক দিক বিবেচনায় আমি নিজ উদ্যোগে কাজটি শুরু করেছি। এটি হলে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।”

কিন্তু মানবিক এই উদ্যোগে বাঁধা হয়ে দাঁড়িয়েছে আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল গফুর মিয়ার নেতাকর্মীদের একটি চক্র— যারা আগে এই সড়কে প্রায় পাঁচশ অটোরিকশা থেকে মাসিক তিন হাজার টাকা করে চাঁদা আদায় করত। ফুটপাতেও ছিল তাদের দখলদারি—দোকান বসিয়ে চলত নিয়মিত চাঁদা তোলা। ফলে অটোরিকশার এলোমেলো চলাচল আর অসহনীয় যানজট ছিল প্রতিদিনের যন্ত্রণা।

এর আগেও আশুলিয়ার ডিইপিজেড–ভাদাইল সড়কে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল, অব্যবস্থাপনা দূরীকরণ এবং নানা মানবিক উদ্যোগে কাজ করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD