1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ই ফাল্গুনকে ভাষা শহীদ দিবস ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম গ্রেপ্তার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার ১২ শিক্ষার্থী পেলো ফুল শিক্ষাবৃত্তি

নলডাঙ্গায় পেট্রোল বোমা ও ককটেলসহ সাবেক এমপি শিমুলের নাম সম্বলিত ব্যানার উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

নলডাঙ্গা (নাটোর) : নাটোরের নলডাঙ্গায় পেট্রোল বোমা, ককটেল ও সাবেক এক সংসদ সদস্যের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজ সংলগ্ন নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে সাবেক সাংসদ শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার, ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা।

ঘটনাস্থলটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য ও ব্যানার সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতগুলো নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD