1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে সাবেক তিন বারের নির্বাচিত  প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র কুরআন তেলোয়াত পাঠের মাধ্যমে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় সাতানী ইউনিয়নের চরকুৃারিয়া বাজার মাঠে সাবেকতি ন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব মুহূর্তে  প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া।

সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার,উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর, সাবেক যুগ্ম- আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, কামরুজ্জামান হিরা, সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডি এম রাসেল মেম্বার, সিনিয়র সহ-সভাপতি এইচ এম জাকির সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক ফারুক হোসেন ভূইয়া, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. রোকন উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD