1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ধানের শীষের পক্ষে গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের গণসংযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনায় গৌরনদীতে ব্যাপক গণসংযোগ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় পথসভা ও গণসংযোগস্থলগুলোতে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ধানের শীষ প্রতীক এবং এম. জহির উদ্দিন স্বপনের নাম উল্লেখ করে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষরা নানা স্লোগানে এলাকা মুখর করে তোলে।

সকাল সাড়ে ১০টায় তিনি বেজগাতি সুইজ হাসপাতাল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এরপর কটকস্থল বাসস্ট্যান্ডে গণসংযোগ শেষে বেজগাতি গ্রামের মরহুম বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্যাদার কবর জিয়ারত করেন এবং তার শোকাহত স্ত্রী ও দুই শিশু সন্তানকে সান্ত্বনা দেন।

সকাল সাড়ে ১১টায় চারঘাটা ঈদগাহ ময়দানে পথসভায় বক্তব্য দেন তিনি। দুপুর ১২টায় সংখ্যালঘু খ্রিস্টান অধ্যুষিত আনন্দপুর গ্রামে গণসংযোগ করেন এবং পরে আনন্দপুর ব্যাপ্টিস্ট চার্চে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষদের সম্মিলিত সমাবেশে বক্তব্য রাখেন। দুপুর ১টায় দক্ষিণ বাউরগাতি গ্রামে নারীদের সমাবেশে এবং পরে বিএনপি বাজার ও বাগমারা মাদ্রাসার সামনে পথসভায় বক্তব্য দেন তিনি।

গণসংযোগে উপস্থিত জনতার উদ্দেশ্যে এম. জহির উদ্দিন স্বপন বলেন, “অসহায় ও অভিভাবকহীন এই জাতিকে উদ্ধার করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার তারেক রহমান নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন। তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা দিয়েছেন। তিনি বাঁকা পথে ক্ষমতায় যেতে চান না—জনগণ চাইলে তবেই রাষ্ট্রের দায়িত্ব নিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ এবং জনগণের কল্যাণেই তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ শাহাবুব হাসান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শরিফ জাকির হোসেন, সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের নেতা সুধাংশু বোস, সুবল মিত্র, যুবদল নেতা তারিকুল ইসলাম কাফিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সবচেয়ে আকর্ষণীয় সমাবেশ অনুষ্ঠিত হয় আনন্দপুর ব্যাপ্টিস্ট চার্চে, যেখানে তিন সম্প্রদায়ের নারী-পুরুষ একযোগে এম. জহির উদ্দিন স্বপনের বিজয়ের পক্ষে মুহু মুহু স্লোগান দেন।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃশ্য গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD