1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত রংপুরে শান্তিপূর্ণভাবে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৌরনদী টরকি পান আরদে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ জহির উদ্দিন স্বপনের গৌরনদীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার প্যাদা ককটেল সহ আটক কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত ধানের শীষের পক্ষে ব্যপক সাড়া মিলছে : জিসান আশুলিয়ায় জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত যুবলীগ ক্যাডার রবি গ্রেপ্তার দেশপ্রেমিকরা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভায় জহির উদ্দিন স্বপন ভবিষ্যতের সরকার হবে জনগণের সরকার: আগৈলঝাড়ায় ধানের শীর্ষের প্রার্থী

ধানের শীষের পক্ষে ব্যপক সাড়া মিলছে : জিসান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ধানের শীষের পক্ষে ভোট চাইতে আমরা যেখানে যাচ্ছি, সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। গত ১৭ বছর যে মানুষ ভোট দিতে পারেনি, এটাই তার প্রতিফলন।

বিএনপি ক্ষমতায় গেলে মানুষের এই আস্থা ধরে রাখার চেষ্টা করবে এবং দেশের মানুষের জন্য বিএনপি আগেও কাজ করেছে ভবিষ্যতেও করবে। মিছিল দেখে জনগণের করতালিই প্রমান করে নির্বাচন নিয়ে মানুষ আনন্দিত।

ঢাকা-২০ ধামরাইয়ে ধানের শীষের প্রার্থী মো. তমিজ উদ্দিনের পক্ষে শোভাযাত্রা ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শেষে এসকল কথা বলেন ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ-ই-রাব্বি জিসান।

জিসান বলেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। এবার মানুষের মনে খুব আনন্দ বইছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। প্রতিটি বাড়ির মানুষ বলছে ভোটের আনন্দ বইছে সমাজ ও পরিবারের সকলের মধ্যে।সাদ – ই – রাব্বি জিসানের নেতৃত্বে রবিবার সকালে ভাতকোড়া থেকে একটি মিছিল শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা।

এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে তারা ভোট চান এবং ভোটারদের নিকট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার সর্বস্তরের নারী কর্মী ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা যোগদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD