1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ধানের শীষের শেষ নির্বাচনী প্রচারণা ও মিছিলে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন আগৈলঝাড়ায় ফুলশ্রীতে বিএনপির নির্বাচনী প্রচার ও পথসভা ধানের শীষে ভোট চান জহির উদ্দিন স্বপন আশুলিয়া ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, নবীনগর এলাকা থেকে যুবক আটক চট্টগ্রাম-১৩ আসনে ‘মোমবাতির গণজোয়ার’, দাবি বৃহত্তর সুন্নিজোট প্রার্থীর কালিয়াকৈরে উন্নয়ন ও মানবসেবার প্রতিশ্রুতি দিলেন আজমেরী রহমান মুন্নী আশুলিয়ায় বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার গৌরনদী’র টরকি পান আরদে উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকদের ঢল। কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত রংপুরে শান্তিপূর্ণভাবে ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আশুলিয়া ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, নবীনগর এলাকা থেকে যুবক আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় ভুয়া সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা।

রোববার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মোঃ রবিউল ইসলাম (১৯)। সে মোঃ আজিজুল ইসলাম ও মোসাম্মৎ মনোয়ারা বেগমের ছেলে। তার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার গজগন্টা ডাকঘরের জয়দেব মানাষ পাড়া গ্রামে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নবীনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে রবিউল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে সৈনিক রবিউল ইসলাম, ৯৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য বলে পরিচয় দেয়। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে ভুয়া সেনা সদস্য পরিচয় দেওয়ার বিষয়টি স্বীকার করে।

গোয়েন্দা সংস্থার তদন্তে জানা যায়, আটক যুবক তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ স্থাপন ও অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। মোবাইল ফোন তল্লাশি করে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় তার একাধিক ছবি উদ্ধার করা হয়েছে।

আটককৃতের কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— আর্মির ট্রাউজারের উপরের পাট্টা – ১টি, কমব্যাট চাপা গেঞ্জি – ১টি, কমব্যাট কালারের গেঞ্জি – ১টি, কমান্ডো লোগোযুক্ত কমব্যাট ব্যাগ – ১টি, লেমিনেটিংযুক্ত সেনাবাহিনীর আইডি কার্ড (নং–৪৫১৭১৭৬, সৈনিক রাফসান রবিউল নামে) – ১টি, জন্ম নিবন্ধন সনদসহ স্কুল ও কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র, সেনাবাহিনী সূত্র জানায়, ভুয়া পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD