1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শনিবার সকালে প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আমার দল বলতে কিছু নেই, এটা তারেক সাহেবের দল: রুমিন ফারহানা নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন রেফাত আহমেদ আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’ জামায়াতের উত্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের জয়ের পরদিনই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা ধামরাইয়ে সব কেন্দ্রে বিজয়ী বিএনপি প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ৩জনের জামানত বাজেয়াপ্ত মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে বিএনপি ৪টি, জামায়াত ১টি আসনে বিজয় গাজীপুর-১ পৌর মেয়র থেকে মজিবুর রহমান হলেন সংসদ সদস্য

ঠাকুরগাঁওযের তিনটি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষণার পর জেলা সদরসহ তিনটি উপজেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট।
এ আসনে ফখরুলের জয় নিশ্চিত হয় উল্লেখযোগ্য ব্যবধানে, যা স্থানীয় রাজনীতিতে বড় বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। তুলনামূলক কম ব্যবধানে জয় এলেও শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই রায় দেন ভোটাররা।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট।
এ আসনেও স্পষ্ট ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ তিন আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে; কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণার পর ঠাকুরগাঁও শহর, পীরগঞ্জ ও রাণীশংকৈল এলাকায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও উল্লাস করতে দেখা যায় সমর্থকদের। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিন আসনেই বিএনপির জয় জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হয়ে থাকল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD