1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ঝুঁকি ও আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক তিতাসে বসন্তকালীন দুর্গাপূজা পরিদর্শনে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া উজিরপুরে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা, বর্ণাঢ্য আয়োজন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুলের মায়ের দাফন সম্পন্ন আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসের ছায়া, অভিযুক্ত আ.লীগের রাজনৈতিক নেতা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:) নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

জামায়াতের উত্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন একটি দেশে গণতন্ত্র অবদমিত থাকে বা চেপে রাখা হয়, তখনই উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। বাংলাদেশে জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও উত্থানের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখের রাজনীতি করেছে এবং এটাই দলটির সবচেয়ে বড় শক্তি।’

তিনি আরও যোগ করেন, ১৭ বছরের লড়াই-সংগ্রামের পর দেশের মানুষ যখন বিএনপির আহ্বানে সাড়া দিয়েছে, তখনই এই অভাবনীয় বিজয় সম্ভব হয়েছে।

নতুন সরকার গঠন প্রসঙ্গে বিএনপি মহাসচিব তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা সবসময় আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতিতে অটুট থাকি। গত দেড় দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমাদের সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলন করেছে, তাদের নিয়েই আমরা নির্বাচন করেছি এবং তাদের সঙ্গেই আমরা আগামী সরকার গঠন করব।’

 মির্জা ফখরুল ঠাকুরগাঁও ও দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে এদেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে কতটা উন্মুখ ছিল। তিনি দলীয় নেতাকর্মীদের বিজয়ের আনন্দে সংযত থাকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD