1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম গ্রেপ্তার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার ১২ শিক্ষার্থী পেলো ফুল শিক্ষাবৃত্তি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় কুমিল্লামুখি দীর্ঘ ৬ কিলোমিটার যানজট

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আলামিন (৩২) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম গ্রামের বাসিন্দা মওলা মিয়ার ছেলে আশিক এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে মো. আলামিন মোটরসাইকেলে করে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আলামিন সড়কের পাশে পড়ে থাকেন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘিওর থানার পরিদর্শক আবদুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সড়কে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। আঞ্চলিক মহাসড়কে নিরাপদ গতিতে চলাচল, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি চালকদেরও দায়িত্বশীল আচরণ সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করে সচেতন মহল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD