1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর কিশোরগঞ্জবাসী মহিলা এমপি হিসাবে চায় বিলকিস ইসলামকে নরসিংদীতে মাতৃভাষা দিবস উদযাপন ও অমর একুশে বইমেলা শুরু ইঁদুর মারা ফাঁদ কেড়ে নিল কয়রা লতিকা বৈদ্যের প্রাণ ‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ‎ ৩য় রমজান উপলক্ষে আশুলিয়ায় গরীব ও অসহায় মানুষের মাঝে মাছ বিতরণ ৮ই ফাল্গুনকে ভাষা শহীদ দিবস ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম গ্রেপ্তার

নরসিংদীতে মাতৃভাষা দিবস উদযাপন ও অমর একুশে বইমেলা শুরু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী : মহান শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেরুয়ারী থেকে  নরসিংদী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যেগে এক সপ্তাহ ব্যাপী অমর একুশে বই মেলার আয়োজন করা হয়।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নরসিংদীতে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জেলার বিভিন্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নরসিংদী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাটিরপাড়া পৌর শহিদ মিনারসহ রায়পুরা, বেলাব, মনোহরদী, পলাশ ও শিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে নরসিংদী শিক্ষাচত্ত্বরে আয়োজন করা হয় সাতদিনব্যাপী ‘২১শে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠান। জেলা প্রশাসকের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

অমর একুশে উপলক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে অংশ নেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী।  উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহিদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে একুশের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস লক্ষ্য করা গেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে পুরো জেলা জুড়ে ছিল গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশ। ১৯৫২ সালের বাংলা  ভাষা মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ বাঙ্গালি জাতিকে চিরকাল প্রেরণা জোগাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD