1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্পমূল্যে ইফতার সামগ্রী, পাশে দাঁড়ালো বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান অস্ত্র মামলা ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ ধামরাইয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন রমজান শুরুতেই খিরার দাম দ্বিগুণ, লাভের মুখে ফুলবাড়ীর চাষিরা ধামরাইয়ে ঘাতক ট্রাকের চাপায় ঝরল স্কুলছাত্রের জীবন ফুলবাড়ীতে বিএমডিএর ৪ গভীর নলকূপে তালা, অপারেটারদের অপসারণের অভিযোগ বরিশালে প্রতিমন্ত্রীর রাজিব আহসান উদ্যোগে ন্যায্যমূল্যের বাজার চালু

ফুলবাড়ীতে বিএমডিএর ৪ গভীর নলকূপে তালা, অপারেটারদের অপসারণের অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চারটি গভীর নলকূপ থেকে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত অপারেটারদের বের করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চলমান বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগকারী অপারেটাররা হলেন— কে এম মাহফুজুর রহমান, মোঃ মেহেদী হাসান, মুক্তাদির হাসান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তারা জানান, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী দুই বছর আগে তারা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর অধীনে অপারেটার হিসেবে নিয়োগ পান। এরপর থেকে নিয়মিতভাবে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচসেবা দিয়ে আসছেন।

তাদের অভিযোগ, (২৩ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে ও সন্ধ্যায় শিবনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম তার সহযোগী সৌরভ হোসেন সাগর, আব্দুল মমিন সোনা, নজরুল কবির রিপন, মোহাম্মদ ইউনুস ও রেজাউল সরকারকে সঙ্গে নিয়ে সেচ ঘরে প্রবেশ করেন। এ সময় অপারেটারদের লাগানো তালা ভেঙে লাইনম্যানের ব্যবহৃত সরঞ্জাম বাইরে ফেলে দেওয়া হয় এবং সেচ ঘরে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অপারেটাররা দাবি করেন, তারা কোনো ধরনের ঝগড়া-বিবাদে জড়াননি। বিষয়টি সঙ্গে সঙ্গে বিএমডিএ’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। বর্তমানে সেচ পাম্পের মিটারে তাদের জমাকৃত অর্থ রয়েছে এবং তারা বৈধভাবে পাম্প পরিচালনা করে আসছিলেন বলেও জানান।

তারা আরও অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে এসব গভীর নলকূপ থেকে অর্থ উত্তোলন করে আসছেন। সাম্প্রতিক নির্বাচনের পর আবারও একইভাবে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।

এদিকে, চলমান বোরো মৌসুমে এ ধরনের জটিলতায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী শামিম ইসলাম বলেন, তিনি মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, “আমাদের নিয়োগকৃত বৈধ অপারেটার ও লাইনম্যানকে গভীর নলকূপ ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে—এটি সম্পূর্ণ অযৌক্তিক ও আইনবিরোধী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল মুটো ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন বক্তব্য দিবেন না বলে জানিয়ে দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD