
নিজস্ব প্রতিবেদক // জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে সজল সরদার (৪২) নামে এক ব্যক্তিকে নিজ বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরদী গ্রামের ইউনুস সরদারের ছেলে সজল সরদারের সঙ্গে তার চাচা ফিরোজ সরদারের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি অধিগ্রহণ বাবদ পাওয়া অর্ধকোটি টাকা ইউনুস সরদারের টিপসই নিয়ে ফিরোজ সরদার আত্মসাৎ করেন।
আহতের ভায়রা মো. আলিল সরদার জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সজল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে ফিরোজ সরদারের ছেলে রাসেল সরদার ও তার স্ত্রী লাকি বেগম ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। সজলের চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা দ্রুত সজলকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত রাসেল সরদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়