
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে গত বুধবার উপজেলার কলাকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ

কালাচান্দকান্দি সরকার বাড়ী মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া। কলাকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.সালাউদ্দিন সরকার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার প্রমুখ।
উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহফুজ সরকারের সার্বিক তত্ত্বাবাধনে ও কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান সরকারের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছাবিকুল ইসলাম,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. মানিক মিয়া ,কলাকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম- আহবায়ক আরিফ সরকার।এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন,তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক,চান্দেরচর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, তিতাস উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ভান্ডারী,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম সরকার,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফাহিম সরকার,যুগ্ম-আহবায়ক মো.রুবেল আনোয়ার সরকার, শামীম সরকার, সাগর মিয়া, রফিকুল হাসান শাকিব,কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো.খোকর মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড
বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁহার সহধর্মিণী, তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদাজিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।