
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস” এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়, আবু বকর সিদ্দিকসহ অনেকে।
“রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস” এর চেয়ারম্যান মেহেদী জাহান কবির রুপা জানান আমার স্বামী এহসানুল কবির যিনি “রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস” এই অর্গানাইজেশনকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রথম দিন থেকেই।
এছাড়াও আমাদের একটিভ মেম্বারদের আনকন্ডিশনাল সাপোর্ট এই অর্গানাইজেশনটির উপর রয়েছে। যে কারণে আমরা প্রতিবন্ধী ও অসহায় দুস্থ মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই এই অর্গানাইজেশনের মাধ্যমে সমাজের অবহেলিত প্রতিবন্ধী, বিধবাসহ দুস্থ ও অসহায় মানুষদের মুখে হাসি খুশি নিয়ে সমাজে বেঁচে থাকুক।