
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দর্পণা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের সভাপতি সামসুল আরেফিন সোহেলের সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি হাবিব হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নুর হোসাইন নুরানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নোয়াব আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক আব্দুল আলিম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, দপ্তর সম্পাদক মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল হোসেন এবং মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লিটন মাহমুদ ,নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির প্রতিষ্ঠাতা ও সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাহী সম্পাদক জিতু রায় সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমামগণ।
অনুষ্ঠানে দেওভোগ সুন্নি মাদ্রাসা এবং মালিপাথর মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।