
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী এবং সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রাকিব প্রমূখ।
এসময় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।