1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: দুই পাম্পে পেট্রোলের জন্য দীর্ঘ সারি সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে — মেয়র মজিবুর রহমান সাভারের আলোচিত ও কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন ধামরাইয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, স্বামী-ভাসুরদের বিরুদ্ধে থানায় অভিযোগ তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ‘আজকের প্রতিদিন’ ফেসবুক পেইজে ১ লাখ ২০ হাজার অনুসারী পূর্ণ সরাইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা জলঢাকায় পাম্পে তেলের তীব্র সংকট, খোলাবাজারে চড়া দামে তেল বিক্রি মদনে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ প্রতিপক্ষের পাথরের আঘাতে একজন নিহত ঈদে ভ্রমণপিপাসুদের টানে নতুন রূপে ঠাকুরগাঁওয়ের পার্ক ও পর্যটন কেন্দ্রগুলো

সরাইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নুর আহমদ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার শিল্পপতি মৃত আশরাফ উদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুর আহমদ একই এলাকার আকবর আলী মিয়ার ছেলে। বাড়ির মালিক মৃত আশরাফ উদ্দিন পরিবার বিদেশে থাকায় গত ৩০ বছর ধরে বাড়িটির পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন নুর আহমদ।

নিহতের ছেলে সুমন মিয়া জানান, প্রতিদিন সকালে বাবা বাড়িতে গিয়ে গরুর খাবার দিলেও আজ সকালে বাড়িতে যায়নি। ফলে সকালে আমি এসে গেইট বন্ধ দেখে ওয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করে বাবাকে রক্তাক্ত হয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করি। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে বাবাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আমার বাবা মারা যান।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD