1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু মদনে পালিত হয়েছে গণহত্যা দিবস মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ ধামরাইয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: দুই পাম্পে পেট্রোলের জন্য দীর্ঘ সারি সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে — মেয়র মজিবুর রহমান সাভারের আলোচিত ও কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন ধামরাইয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, স্বামী-ভাসুরদের বিরুদ্ধে থানায় অভিযোগ তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ‘আজকের প্রতিদিন’ ফেসবুক পেইজে ১ লাখ ২০ হাজার অনুসারী পূর্ণ

সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় ৩ লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন শত শত রোগী আসে বহির্বিভাগে চিকিৎসার জন্য। কিন্তু জনবলের অভাবে অনেককে সেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে অন্যত্র। এখানে অপারেশনের জন্য সুসজ্জিত আধুনিক রুম এবং যন্ত্রপাতি রয়েছে। অথচ এ অপারেশন থিয়েটারটি কোনো কাজে আসছে না। চিকিৎসক সংকটের অজুহাতে কোনো প্রকার অপারেশন করা হয় না। অপারেশন না করায় যেমন গরিব অসহায় রোগীদের অর্থদ- হচ্ছে তেমনি ফায়দা লুটছেন ক্লিনিক কর্তৃপক্ষ।

এ কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সরেজমিন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করে আছে। কিন্তু কয়েকটি বিভাগের ডাক্তার না থাকায় রোগীরা চিকিৎসা না নিয়েই ক্ষোভ নিয়ে চলে যাচ্ছেন। জরুরি বিভাগে একজন চিকিৎসক একের পর এক রোগী দেখছেন। রোগীদের দীর্ঘ লাইন লেগে থাকায় পাশাপাশি সহকারী বা ওয়ার্ড বয় রোগীদের ইন্জেকশন পুস ও ড্রেসিংসহ যাবতীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন। চিকিৎসক না থাকায় সারা হাসপাতাল জুড়ে রোগীদের আহাজারি ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তাছাড়া, যে সকল রোগী ভর্তি আছে তারাও নিয়মিত সেবা পাচ্ছেন না। চিকিৎসকদের পাশাপাশি নার্স, আয়া ও ওয়ার্ড বয় সংকটের কারণে ভর্তিকৃত রোগীরাও সেবা বঞ্চিত হচ্ছেন।

সরাইল এলাকার বাসিন্দা শরিফ মিয়া স্ট্রোক করেন। তাকে নেওয়া হয় সরাইল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। কিন্তু সেখানে নিউরো বিশেষজ্ঞ না থাকায় ১৫ কি.মি. দূরে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিতে বাধ্য হন স্বজনরা। একই অভিযোগ সরাইলের বাসিন্দা আকলিমা বেগমের। তিনি বলেন, হাসপাতালে কোনও মেডিসিন বিশেষজ্ঞ নেই। আমার স্বামীকে মেডিসিন ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তার দেখাতে পারছি না। তাদের মতো সরাইল হাসপাতালে চিকিৎসা নিতে এসে একই ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতালে আলট্রাসনোগ্রাম মেশিনসহ অস্ত্রোপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। এ কারণে প্রাইভেট ক্লিনিকে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করে অস্ত্রোপচার করতে হয় রোগীদের। দীর্ঘদিন ধরে হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সিনিয়র কনসালট্যান্ট (নিউরো মেডিসিন), সিনিয়র কনসালট্যান্ট (নিফ্রোলজি), সিনিয়র কনসালট্যান্ট (এন্ডোক্রিনোলজি), সিনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যেীন), সিনিয়র কনসালট্যান্ট (ইউরোলজি), সিনিয়র কনসালট্যান্ট (চক্ষু), সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), কনসালট্যান্ট (চক্ষু), কনসালট্যান্ট (নাক, কান ও গলা) এবং কনসালট্যান্ট (শিশু) বিশেষজ্ঞ পদ শূন্য রয়েছে।

এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, হাসপাতালে বিভিন্ন শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া জানান, আশা করছি, দ্রুত সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD