1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন মেলা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় তুরাগ নদ তীরে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র পুণ্যস্নান উৎসব। আজ বৃহস্পতিবার ভোর থেকেই হাজার হাজার পুণ্যার্থী পাপ মোচন ও পুণ্য লাভের আশায় নদীতে স্নানে অংশ নেন। এ বছর বিশেষভাবে নারী পুণ্যার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বোয়ালী, সিকদারচালা, গোলয়া, গোবিন্দপুর, বাশতৈল, কালিয়াকৈর, কোনাবাড়ী, মৌচাক, কড্ডা, মজলিশপুর, ভাওয়াল মির্জাপুর, মনিপুর, ফুলবাড়ীয়া, বাশাকৈরসহ আশপাশের বিভিন্ন এলাকা এবং দূর-দূরান্ত থেকে ভক্তরা এই ধর্মীয় আয়োজনে যোগ দেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পুণ্যস্নানের মাধ্যমে জীবনের পাপ মোচন হয় এবং আত্মার পবিত্রতা লাভ করা যায়।

মনিপুর থেকে আগত পুণ্যার্থী সবিতা রানী বর্মন বলেন, “আমরা অনেক দূর থেকে এসেছি। এই পুণ্যস্নানের মাধ্যমে পাপ মোচন ও পুণ্য লাভের আশায় এখানে অংশ নিয়েছি।”

স্নান উৎসবকে ঘিরে নদীর তীরে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক পদাবলী কীর্তন, যা উপস্থিত ভক্তদের মাঝে আধ্যাত্মিক আবহ তৈরি করে। পাশাপাশি ভক্ত দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, চৈত্র মাসের অষ্টমি তিথিতে পবিত্র নদীতে স্নান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তুরাগ নদে এই পুণ্যস্নান স্থানীয়ভাবে দীর্ঘদিনের ঐতিহ্য হিসেবে পালিত হয়ে আসছে। ভক্তদের বিশ্বাস, এই দিনে স্নান করলে জীবনের দুঃখ-কষ্ট লাঘব হয় এবং পরম শান্তি লাভ করা যায়।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক বিকাশ রক্ষিত জানান, “স্থানীয় প্রশাসন, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় এ বছরের আয়োজন আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”
সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এ বৃহৎ ধর্মীয় সমাবেশ।

বোয়ালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন খান জানান,”আমি ও আমার পর্ষদ নিয়ে প্রতি বছর এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের সাথে মত বিনিময় করি ও সার্বিক সহযোগিতা করি।আমাদের বোয়ালী ইউনিয়ন সম্প্রতির বন্ধনে আবদ্ধ সকল ধর্মের মানুষ সূখ-দুঃখের অংশীদার ।”

চাঁদনি চক্রবর্তী জানান,তুরাগ নদ তীরে এই পুণ্যস্নান শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতি বছর নতুন করে প্রাণ পায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD