1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ঝুঁকি ও আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক তিতাসে বসন্তকালীন দুর্গাপূজা পরিদর্শনে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া উজিরপুরে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা, বর্ণাঢ্য আয়োজন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুলের মায়ের দাফন সম্পন্ন আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসের ছায়া, অভিযুক্ত আ.লীগের রাজনৈতিক নেতা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:) নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুলের মায়ের দাফন সম্পন্ন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কবিরুল ইসলাম কবিরের মমতাময়ী মা মাবেয়া খাতুন (৭০) শুক্রবার (২৭ মার্চ)সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ এদিন বিকাল সাড়ে ৫টায় উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার দাফন কাজ নিজ গ্রাম দামোল গোরস্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করা করেছে।
শোক জানিয়েছেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন, রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, রাণীশংকৈল প্রতিনিধি মোঃ মোবারক আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি রমজান আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।
শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD