
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের হিন্দু সম্প্রদায়ের বসন্তকালীন দুর্গাপূজা পরিদর্শন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া। গত শুক্রবার বিকেলে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে ভক্তবৃন্দ ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এ উপলক্ষে উপজেলার জগতপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের শ্রী শ্রী মহাদেব মুক্তি ধাম মহা-শ্মশান সংলগ্ন মাঠে পূজা উদযাপন কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শ্মশান কমিটির নেতৃবৃন্দ।
শ্রী শ্রী মহাদেব মুক্তি ধাম মহা-শ্মশান কমিটির সভাপতি শ্রী শুকেন চন্দ্র মনি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সহসভাপতি আবুল হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, নির্বাহী সদস্য ডা. এনামুল হক, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহসভাপতি হাজী মহসিন খান, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার সূত্রধর এবং সুভাষ চন্দ্র দাস।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহসভাপতি কাজী কবির হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, মিজানুর রহমান ভুলু সিকদার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সামির হোসেন মোল্লা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হিরা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবু নাছের ভূইয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন ভান্ডারী, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. মাহফুজ সরকার, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বিএসসি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার, জগতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ছানা উল্লাহ,ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক মো.রুহুল আমিন, কৃষক দলের সভাপতি মো.খোকন মিয়া,সাধারণ সম্পাদক আবু হাসান ভূইয়াসহ পূজা উদযাপন কমিটি ও শ্রী শ্রী মহাদেব মুক্তি ধাম মহা-শ্মশান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ; এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। তিনি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।