1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ঈদের শুভেচ্ছা আমান উল্লাহ আমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী

উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রার্থী বললেন, ’আরেকবার সুযোগ চাই’

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার ধামরাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মো. সিরাজ উদ্দিন। আগেও একই পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন অফিসার্স ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। মো. সিরাজ উদ্দিন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্র জীবনে অবিভক্ত ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।লিখিত বক্তব্যে মো. সিরাজ উদ্দিন বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি ন্যায়, নীতি, সৎ, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেখেছি। উপজেলা পরিষদের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। একইভাবে দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে ভূমিকা রেখেছি।তিনি বলেন, আগামী ১১ মে ধামরাই উপজেলা পরিষদের নির্বাচন।

এ নির্বাচনে পুনরায় আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এজন্য আরেকবার সুযোগ চাই।আওয়ামী লীগের এ নেতা বলেন, আমি মনে করি, আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে আগামীতে আরও সফলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো।

নির্বাচনে সবার সহযোগিতা চেয়ে মো. সিরাজ উদ্দিন বলেন, ভোটারদের আহ্বান জানাই, আগামী ১১ মে নির্বাচনে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় সমর্থন দিয়ে নির্বাচিত করে সবার পাশে থাকার ও সেবা করার সুযোগ দেবেন।সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

এ সময় তার সঙ্গে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD