1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল ৩ গ্রেনেড

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে
বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল ৩ গ্রেনেড

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় একটি বাড়ির আঙিনায় মা‌টি খুঁড়তে গি‌য়ে তিন‌টি অ‌বি‌স্ফো‌রিত গ্রেনেড পাওয়া গে‌ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গি‌য়ে গ্রেনেড তিন‌টি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

সোমবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, কয়েকদিন ধরে তার বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তেই একসঙ্গে তিনটা গ্রেনেড পাওয়া যায়। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে নিজেদের হেফাজতে নেয়।

তিনি আর বলেন, মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল শুনেছি। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়কার। উদ্ধারের পর গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD