1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা

বাবা-মার সাথে ইফতার করা হলোনা ছেলে আব্দুস সামাদের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সোমবার (১৮ মার্চ) সাত রমজান বিকাল আনুমানিক ৫ টা থেকে সাড়ে ৫ টা হবে। বাজার থেকে রোযার ইফতার সামগ্রী কিনে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো রোজাদার আব্দুস সামাদ (১২) নামে এক কিশোর। চলতি পথের মাঝে অপরদিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর এসে তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায় সামাদ।

এসময় ঘাতক ট্রাক্টরের চাকায় চাপা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাবা মায়ের সাথে আর ইফতার করা হয়ে উঠেনি আব্দুস সামাদের। হয়তো ইফতারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলো তার মা-বাবা। কিন্তু বাড়ি ফেরার বদলে শেষ পর্যন্ত রোজাদার ছেলের মৃত্যুর খবর শুনতে হবে ভাবতেই পারেনি তার বাবা-মা।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী শ্রীপুর–হলদিবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আব্দুস সামাদের এ আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD