1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা

রাণীশংকৈলে বিজিবি’র উদ্যোগে ইফতার ও রাতের খাবার বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) :
প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার (৭ এপ্রিল) বিজিবি’র(বর্ডারগার্ড বাংলাদেশ) উদ্যোগে দুইশত পঁচিশ জন দুস্থ গরীব ও অসহায় নারী-পুরুষের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে এদিন বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তর এর ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপস) মেজর মোঃ রিয়াদুল ইসলাম, পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক)এডি মোহাম্মদ জামালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এর আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায়, তাদেরকে সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন। সেইসাথে তিনি অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম,চৌরাচালান এসব বন্ধে বিজিবি’র সদস্যদের সহযোগিতার আহ্বান জানান। বিজিবি’র এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

একইসাথে এসব উন্নত মানের ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে উপকারভোগীরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD