1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি যুদ্ধে প্রথমবারের মতো ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার

গণতন্ত্রের পক্ষে আছি, আমরাই জিতব: রিজভী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সেদিন বেশি দূরে নয়, আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমরাই বিজয়ী হব, দেশের গণতন্ত্রকামী মানুষ বিজয়ী হবে। জাতির পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন, তারাই প্রকৃত দেশপ্রেমিক।

বুধবার (১০ এপ্রিল) মিরপুরের শেওড়াপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আর একদিন পর ঈদ। ঘরে ঘরে ঈদের আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে আপনারা দেখেছেন, নিত্যপণ্যের দাম কতটা লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না। লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না। সেমাই কিনতে পারে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে। কারণ তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা।

তিনি বলেন, দেশের মানুষ মরল না বাঁচল, তাতে ক্ষমতাসীনদের কিছু যায় আসে না। তাদের চাই শুধু ক্ষমতা।  দেশে এখন কোনো গণতন্ত্র নেই। দেশের ৯৭ ভাগ জনগণ ভোটকেন্দ্রে যায়নি। একটি দেশ ছাড়া আর কোনো দেশ এই সরকারের ভোটকে সমর্থন দেয়নি। সুতরাং সেদিন বেশি দূরে নয়, আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি, আমরাই বিজয়ী হবো, দেশের গণতন্ত্রকামী মানুষ বিজয়ী হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD