1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক আশুলিয়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪৮ বোতল ফেনসিডিল নরসিংদী রাস্তা থেকে এসএসসি পরীক্ষার উত্তর পএ উদ্ধার রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন আকস্মিক বন্যায় চোখের সামনেই  তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ আশুলিয়ায় ৭ মামলার আসামিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে চোরের বেপরোয়া তৎপরতা, মসজিদও রেহাই পাচ্ছে না-চরম আতঙ্কে এলাকাবাসী পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া

বরিশালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে
বরিশালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ||
বরিশালে বৃষ্টির প্রার্থনায় বিশেষ ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে নগরীর গির্জামহল্লা একে স্কুল মাঠে এই নামাজের আয়োজন করা হয়। বিশেষ নামাজের ইমামতি করেন নগরীর জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন মঈনী।

নামাজে নগরীর বিভিন্ন স্থানের মানুষ অংশগ্রহণ করেন। মোট ৮টি কাতারে প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নামাজে উপস্থিত ছিলেন। নামাজ শেষে দোয়া মোনাজাতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। এসময় অঝোর ধারায় কাঁদতে থাকেন মুসল্লিরা।

নামাজের আগে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন বাকেরগঞ্জের উত্তমপুর ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছোহরাব হোসেন। তিনি বলেন, দেশব্যাপী বয়ে চলা তীব্র দাবদাহ মানুষের কষ্টের কারণ হয়ে উঠেছে। এ থেকে পরিত্রাণে মহান আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা প্রয়োজন।

নামাজে অংশগ্রহণ করে আব্দুর রহমান বলেন, মানুষের মাঝে পাপাচার বৃদ্ধি পেলে আল্লাহর তরফ থেকে নানাবিধ গজব নাযিলের ইতিহাস রয়েছে। প্রাকৃতিক নানা দুর্যোগ এমনই গজবের উদাহরণ। এসকল গজব বা বিপদ থেকে উত্তরণে এভাবেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ অনুসরণ করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD