1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মো.সাইফুজ্জামান হিরো। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো র‌্যালি,লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামুল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটির উদ্বোধন শেষে জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এ সময় র‌্যালিতে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক অংশ নেন। পরে আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা-দায়রা জজ মো.সাইফুজ্জামান হিরোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জামাল হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাড. এন্তাজুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জজ কোটের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেখর কুমার রায়, সরকারী কৌসুলী অ্যাড. আলতাফুর রহমান খাঁন, ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার আবু বকর সিদ্দিক, বিচার প্রার্থীর মধ্যে মো. আবু সায়েদ, মোছা. রোকেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম।

বিভিন্ন ক্যাটাগরী ও মানদণ্ড বিশ্লেষণে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাড. মাসুদা পারভীন ইভা। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরোসহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্ত্বরে লিগ্যাল এইড মেলায় ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে জানানো হয়।

এছাড়াও দিনব্যাপি বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচী ও বিনামুল্যে চক্ষু পরীক্ষা করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD