1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ঈদের শুভেচ্ছা আমান উল্লাহ আমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী

ডাসারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা! স্বর্ণলংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে পা বেধে ধর্ষণের চেষ্টা ও স্বর্ণলংকার নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেল্লাল ঢালী(৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। সে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের মোতালেব ঢালীর ছেলে।

শুক্রবার(৩ মে) রাতে উপজেলার পশ্চিম বনগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে আমি নিজ স্বামীর ঘরের একটি কক্ষে ঘুমিয়ে পরি।অনুমানিক রাত ১২ দিকে সোয়ার ঘরে পাশের বাড়ীর বেল্লাল ঢালী(৩৮) প্রবেশ করে আমার পা বেধে ফেলে বুকে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে।এসময় আমার পাশে রাখা মোবাইল ফোনের উপর বেল্লালের হাত পরলে মোবাইলের স্কিনের আলোতে বেল্লালকে দেখতে পাই।এসময় আমি চিৎকার করলে আমার গলার স্বর্ণের চেইন ও আমার ঘর থেকে নগদ দু’লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।আমার চিৎকার শুনে এলাকার লোকজন ও গ্রাম পুলিশ মিলে বেল্লাল ঢালীকে ধাওয়া করে।এসময় বেল্লাল পালিয়ে যায়।আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগীর শাশুড়ী জানান, আমার ছেলে সৌদি থাকে।সেই সুযোগে আমার পুতের বউয়ের সোয়ার ঘরে ঢুকে পাশের বাড়ীর বেল্লাল ঢালী তাকে তার পা বেধে ধর্ষণের চেষ্টা চালায়।এসময় আমার পুতের বউ চিৎকার করলে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়।

এবিষয়ে গ্রাম পুলিশ মিরাজ ঢালী বলেন,আমি রাতে চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে বেল্লালের কথা শুনে রাতেই ভুক্তভোগী ও এলাকার লোকজন নিয়ে ওই বাড়ীতে যাই।তখন বেল্লালকে জিজ্ঞেস করলে বলে ভুক্তভোগীর স্বামী আমার স্ত্রীর সাথে বউয়ের মেলামেশা করছে তাই আমি ওই ঘরে প্রতিশোধ নিতে গিয়েছি।

এবিষয়ে অভিযুক্ত বেল্লাল ঢালী বলেন, আমি রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে যাইনি।আমার বউ বিদেশ থাকে ওর স্বামী সৌদি থাকে। আমার বউ দু’বছর ধরে সৌদি থাকে। তাকে কাজ দেওয়ার কথা বলে ওর স্বামী আমার বউয়ের সাথে সম্পর্ক করে বিভিন্ন অন্তরঙ্গ ছবি তুলে এলাকায় ছড়িয়ে দিয়েছে।

এবিষয়ে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন,অভিযোগ নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ আসেনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD