1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২ জন আহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০), তার মামী রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্তেদের চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরোও বলেন, রাত দেড়টার দিকে ঢাকাগামী তাদের প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এসময় কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় আলমগীর হোসেনসহ ঘটনস্থলেই মারা যান তিনজন। চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD