1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ঈদের শুভেচ্ছা আমান উল্লাহ আমানের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নেপালে খেলবেন বাংলাদেশের সানজিদা যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের উপহার সমগ্রী বিতরণ ধামসোনা ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল ইসলাম আশুলিয়ার ভাদাইলে ময়লার ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা–ভাঙচুরের অভিযোগ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে গজারিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহ (কাপ পিরিচ) দুই চেয়ারম্যান প্রার্থী সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়াও হোসেন্দী বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) প্রতীকের সর্মথকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের সিল মারার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এতে করে বন্ধ রাখা হয় কেন্দ্রটি। পরে কেন্দ্রের বাহিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নির্বাচনে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মাহিদুল ইসলাম আমাদের কে বলেন, ইসমানিচর কেন্দ্রের বাহিরে আনারস ও কাপ পিরিচ সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিতি হয়ে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোটকেন্দ্রের তার কোন প্রভাব পারেনি বলেও তিনি জানান।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, হোসেন্দি কেন্দ্রে এক পক্ষের সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায়। তবে পুলিশের উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD