1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টাঃ ফাউন্ডেশনের ইফতার মাহফিল গৌরনদী আমরা আপনাদের সেবক, আমাদের সঙ্গে মালিকের মতো আচরণ করবেন: তথ্যমন্ত্রী মাদকে সম্পৃক্ত থাকলে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না, তথ্যমন্ত্রী আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি যুদ্ধে প্রথমবারের মতো ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির

হোমনা উপজেলা নির্বাচনের ৮ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে কুমিল্লা জেলা পরিষদ সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ ৮ জন প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।

এসময় নিজেদের পছন্দের প্রতীক পেয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়।প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রেহানা বেগম (আনারস প্রতীক), একে এম সিদ্দিকুর রহমান আবুল (মোটর সাইকেল প্রতীক), মো. শহীদুল্লাহ (ঘোড়া প্রতীক) নিয়ে নির্বাচনে লড়বেন।

এছাড়াও উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. মকবুল হোসেন পাঠান (তালা প্রতীক), মনিরুজ্জামান টিপু (টিয়া পাখি), এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট খন্দকার হালিমা (হাঁস প্রতীক), নাজমা হক (ফুটবল প্রতীক), সোমা আক্তার আলো (কলস প্রতীক) পেয়েছেন।

প্রতীক পাওয়ার পরই প্রার্থী ও তাদের সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন।পছন্দের প্রতীক নিয়ে ভোটারদের নিকট ভোট চাওয়া শুরু করেছেন।এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, আগামী ৫ই জুন হোমনা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD