1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ধামরাইয়ে ইট ভাটায় অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ২টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটাদুটির বেশিরভাগ অংশ।

বুধবার (০৫ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো আব্দুল্লা আল মামুন।

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে আজ এ দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। আজ উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকার স্টাইল ব্রিকসকে ৫ লক্ষ টাকা এবং শাইল বাড়ি এলাকার এনএএম ব্রিকসকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভাটাদুটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. আব্দুল্লা আল মামুন জানান, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় ২টি ইট ভাটাকে ১০লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়।

অনুমতি বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD