1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনায় কাউন্সিলরকে শোকজ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে
কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনায় কাউন্সিলরকে শোকজ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের উপর হামলার ঘটনায় মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খানকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার ইস্তাফিজুল ইসলাম আকন্দ সাক্ষ্যরিত নোটিশে আচরণবিধি লঙ্ঘের বিষয়ের ২৪ ঘন্টার মধ্যে আইয়ুব ভুইয়াকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

এর আগে, গত বুধবার বিকেলে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক ৮ নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত কাউন্সিলর আইয়ুব খানকে তার লোকজন নিয়ে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার লোকজনের উপর হামলা চালিয়ে রফিকসহ ২০ জনকে আহত করে। এ ঘটনায় আইয়ুব খানকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনায় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বাদী হয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ করেন।

নোটিশে বলা হয়, কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত কাউন্সিলর আইয়ুব খান তার লোকজন নিয়ে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের উপর হামলা এবং ব্যাপক ক্ষতি সাধন করে। আপনার আচরণ এবং আপনার সমর্থকগণ গোলযোগ ও উশৃঙ্খল আচরণ দ্বারা শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ করে যা আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচন অফিসে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হলো।

এ ব্যাপারে অভিযুক্ত আইয়ুব খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলি বলে ফোনটি কেটে দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD