1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জমি বিক্রির নামে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, দোকানে হামলা ও টাকা লুট মিরপুর থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চালক, থানায় জিডি যুদ্ধে প্রথমবারের মতো ‘ড্যান্সিং মিসাইল’ ছুড়ল ইরান রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার

‘শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল’

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ: বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

রোববার (২৩  জুন) সকাল ১১টার দিকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা এ কথা বলেন।

প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহা. ফারুক খান এমপি বলেন, বিশ্বে এমন রাজনৈতিক দল কম আছে, যারা জনগণের ভালোবাসা নিয়ে ৭৫ বছর ধরে জনগণের সেবা করার সুযোগ পান। আমাদের লক্ষ্য এখন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা। আওয়ামী লীগের মূল লক্ষ্যই হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া।

এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অব ফারুক খানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর কেন্দ্রীয় যুবলীগ, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD