1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফের বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ!

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬০৯ বার পড়া হয়েছে

বরগুনা : বরগুনার পাথরঘাটায় আবারও বিক্রি হতে দেখা গেছে নিষিদ্ধ পিরানহা মাছ। সোমবার (২৪ জুন) দুপুরের দিকে পাথরঘাটা বাজারে বিক্রির জন্য আনা হয়। পরে সাংবাদিকদের উপস্থিতিতে বিক্রেতারা সরে পড়েন।

হিংস্র স্বভাবের এ পিরানহা মাছ বিক্রি করায় নতুন করে জনমতে আতঙ্ক দেখা দিয়েছে।

এই মাছগুলো দেখতে রূপচাঁদা মাছের মতো হওয়ায় অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। কিছু মৎস্য আড়তদাররা অধিক টাকা লাভের আশায় বিক্রি করছে এই নিষিদ্ধ মাছ।

মাছ বাজারে গিয়ে দেখা গেছে, এক ব্যবসায়ী ৩টি পিরানহা বিক্রি করছেন। তাকে জিজ্ঞাসা করা মাত্রই পাশের আরেকজন মাছ ব্যবসায়ীকে দেখিয়ে দেন।

পাথরঘাটা পূর্ব মাথা মাছ বাজার ও কাঁঠালতলী বাজারে প্রকাশ্যে বিক্রি হতে দেখা গেছে নিষিদ্ধ পিরানহা।

মানুষ খেকো এ পিরানহা মাছ দেখতে অবিকল রূপচাঁদা মাছের মত। ২০০৮ সালে বাংলাদেশ সরকার পিরানহা মাছের চাষ, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, পিরানহা আইন অনুযায়ী চাষ, বিক্রি এবং সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা মাছটি বিক্রির খবর শুনেই তল্লাশি চালিয়েছি। পরবর্তীতে কেউ এ মাছ বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD