1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা

কালিয়াকৈরে নৌ-পথে অপরাধ দমন ও অসামাজিক কার্যকলাপ পুলিশের অভিযান, গ্রেফতার ৪

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে নৌ-পথে অপরাধমূলক ও অসামাজিক কার্যকলাপ দমনে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার জুয়ারীকে গ্রেফতার করেছে।

সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার চিতেশ্বরী এলাকার মই হোসেনের ছেলে রুবেল (৩৩), পলাশতলী এলাকার কাঞ্চনের ছেলে শাহাদাত (২৮), পলাশতলী এলাকার খোকন মিয়ার ছেলে জুয়েল (৩৮ ) ও পলাশতলী এলাকার শহিদুল আলমের ছেলে আলামিন (৩৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীতে ট্রলারযোগে নৌপথে একদল জুয়ারি চলন্ত ট্রলারে বসা অবস্থায় জুয়া খেলতেছে এমন সংবাদ এর ভিত্তিতে গাজীপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন এর নেতৃত্বে কালিয়াকৈর থানার চৌকশ পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান চালিয়ে ওই চার জুয়ারীকে জুয়া খেলার বিভিন্ন আলামত সহ গ্রেফতার করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানা পুলিশের তদন্ত (ওসি) তরিকুল ইসলাম, কালিয়াকৈর থানা পুলিশের উপ- পরিদর্শক মামুনুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজু, সুজিত কুমার মৃধা সহ কালিয়াকৈর থানার পুলিশ সদস্য ও প্রমুখ। আটককৃতদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD